১ ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে ৫ নিয়ম, পকেটে টান নাকি স্বস্তি? – এবেলা
এবেলা ডেস্কঃ
ফেব্রুয়ারি মাসের প্রথম দিনটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে কেন্দ্রীয় বাজেট, অন্যদিকে একাধিক বড় নিয়মে পরিবর্তন—সব মিলিয়ে সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে। ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যে বিষয়গুলোতে বদল আসছে, দেখে নিন একঝলকে:
১. এলপিজি সিলিন্ডারের দাম:
প্রতি মাসের শুরুতে তেল সংস্থাগুলি গ্যাসের দাম নির্ধারণ করে। বাজেটের দিনেই এই ঘোষণা হওয়ায় গৃহস্থ ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমবে কি না, সেদিকেই তাকিয়ে আমজনতা।
২. সিএনজি, পিএনজি ও এটিএফ:
রান্নার গ্যাসের পাশাপাশি সিএনজি এবং পিএনজি-র দামেও বদল আসতে পারে। এছাড়া বিমানের জ্বালানি বা এটিএফ-এর দাম কমলে বা বাড়লে সরাসরি প্রভাব পড়বে বিমান ভাড়ায়।
৩. দামী হচ্ছে সিগারেট ও পানমশলা:
ধূমপায়ী ও তামাকজাত দ্রব্য ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। নতুন নির্দেশিকা অনুযায়ী, তামাক ও পানমশলার ওপর জিএসটি এবং অতিরিক্ত শুল্ক চাপানো হচ্ছে। ফলে ১ ফেব্রুয়ারি থেকে এগুলির দাম অনেকটা বাড়তে পারে।
৪. ফাস্ট্যাগ (FASTag) নিয়মে স্বস্তি:
গাড়ি চালকদের জন্য ভালো খবর! ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) গাড়ি, জিপ ও ভ্যানের ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি (KYC) ভেরিফিকেশনের বাধ্যবাধকতা বন্ধ করতে চলেছে, যা যাতায়াত আরও সহজ করবে।
৫. ব্যাঙ্কের ছুটির তালিকা:
ফেব্রুয়ারি মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তার তালিকাও চূড়ান্ত হবে এই দিনে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির দিনগুলো মিলিয়ে নেওয়া জরুরি।

