১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হচ্ছে টেক্সটাইল মিল? মালিকদের ধর্মঘটের ডাক – এবেলা
এবেলা ডেস্কঃ
সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বাতিলের দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের টেক্সটাইল মিল মালিকরা। এই মাসের মধ্যে দাবি পূরণ না হলে মিলগুলো বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে বিটিএমএ। ভারতীয় সুতার বাজার দখলের কারণে স্থানীয় ১২,৫০০ কোটি টাকার সুতা অবিক্রিত থাকায় এই সংকট তৈরি হয়েছে।
জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই ধর্মঘট রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে বড় বিপর্যয়ের আশঙ্কা জাগিয়েছে। মিল মালিকদের মতে, উৎপাদন বন্ধ হলে ব্যাংক ঋণ পরিশোধ ও শ্রমিকদের বেতন দেওয়া আসাম্ভব হয়ে পড়বে। পরিস্থিতি সামলাতে সরকার বিকল্প খুঁজলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান মেলেনি, যা শিল্পমহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

