লেটেস্ট নিউজ

২০০২-এর ভোটার লিস্টে গরমিল? এবার খোদ বিধায়ক হুমায়ুন কবীরকে তলব কমিশনের! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যজুড়ে চলমান এসআইআর (SIR) শুনানিতে এবার বড়সড় মোড়। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে তলব করল নির্বাচন কমিশন। শুক্রবার কলকাতার রুবি পার্কের ডিপিএস স্কুলে প্রয়োজনীয় নথিসহ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার পূর্বনির্ধারিত সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখেই তড়িঘড়ি কলকাতায় পৌঁছাতে হচ্ছে এই জনপ্রতিনিধিকে।

কমিশনের এই আচমকা তলবে রীতিমতো ক্ষুব্ধ বিধায়ক। জেলার কাজ ফেলে এভাবে শুনানিতে ডাক পাওয়া নিয়ে তিনি প্রকাশ্যেই সরব হয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি—সকলের ক্ষেত্রেই এই কড়াকড়ি চললেও, একজন বিধায়ককে এভাবে তলব করার বিষয়টি রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এখন দেখার, শুনানির পর কমিশন তাঁর ভোটার তথ্য নিয়ে ঠিক কী সিদ্ধান্ত গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *