লেটেস্ট নিউজ

২০০ জনকে তলব করে নিজেই বিপাকে! এবার SIR-এর জালে খোদ বিডিও – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য এবার নিজেই এসআইআর (SIR) শুনানির নোটিস পেলেন। বিসিএস অফিসার অভিরূপবাবু নিজে ২০০ জনকে শুনানিতে ডাকলেও, বাবার নামের বানানে অসঙ্গতির কারণে তাঁকেও তলব করা হয়েছে। আগামী শুক্রবার তাঁকে হাজিরা দিতে বলা হলেও তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে রাজ্যজুড়ে এসআইআর আতঙ্কে সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে। এর আগে ভরতপুর ও তমলুকের বিডিও-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে একই প্রক্রিয়ায় ডাকা হয়েছিল। নাগরিকত্ব প্রমাণের এই জটিলতায় আধিকারিকদের ওপর মানসিক চাপ বাড়ায় প্রশাসনের অন্দরেও তৈরি হয়েছে তীব্র অস্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *