২০০ টাকার নিচে জিওর চমক: ১৯8 টাকায় মিলবে আনলিমিটেড 5G ডেটা
রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে। মাত্র ১৯৮ টাকায় এখন পাওয়া যাবে আনলিমিটেড 5G পরিষেবা। স্বল্প মেয়াদের এই অফারটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যারা কম খরচে দ্রুতগতির ইন্টারনেট এবং নিরবিচ্ছিন্ন কলিং সুবিধা উপভোগ করতে চান।
এই প্ল্যানের আওতায় গ্রাহকরা ১৪ দিনের বৈধতাসহ প্রতিদিন ২জিবি করে 4G ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এর পাশাপাশি প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং জিও সিনেমা, জিও টিভি ও জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এটিই জিওর সবচেয়ে সস্তা 5G প্ল্যান হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে এই সুবিধা পেতে গ্রাহকের কাছে অবশ্যই একটি 5G স্মার্টফোন থাকতে হবে এবং সংশ্লিষ্ট এলাকায় জিও-র 5G নেটওয়ার্ক কভারেজ থাকা বাধ্যতামূলক। সাধারণত প্রতিদিন ২জিবি বা তার বেশি ডেটা অফার করা প্ল্যানগুলোতেই জিও এই বিশেষ ‘ওয়েলকাম অফার’ প্রদান করছে। ফলে ডেটা ফুরনোর চিন্তা ছাড়াই এখন গ্রাহকরা হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

