২০২৬-এর প্রথম সূর্যগ্রহণ: ভারতে কি দেখা যাবে ‘আগুনের বলয়’? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম বলয়াকার সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এই বিরল মহাজাগতিক ঘটনায় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে না পারায় আকাশে ‘আগুনের বলয়’ বা রিং অফ ফায়ার দৃশ্যমান হবে। ভারতীয় সময় বিকেল ৩টা ২৬ মিনিটে শুরু হয়ে গ্রহণটি চলবে রাত ৭টা ৫৭ মিনিট পর্যন্ত।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই বিশেষ গ্রহণটি ভারত থেকে দেখা যাবে না। এটি মূলত দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা সংলগ্ন অঞ্চলে দৃশ্যমান হবে। ভারতে দৃশ্যমান না হওয়ায় এখানে কোনো সূতককাল বা ধর্মীয় বিধিনিষেধ কার্যকর হবে না। তবে জ্যোতিষশাস্ত্রে কুম্ভ রাশিতে সূর্য ও রাহুর এই সংযোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

