লেটেস্ট নিউজ

২০২৬-এ তৃণমূলই, পুরুলিয়ায় তারুণ্যের জোয়ারে হুঙ্কার অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরুলিয়া: মকর সংক্রান্তি পরবর্তী তপ্ত রোদেও জনসমুদ্র পুরুলিয়ার হুড়ায়। উপলক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। হেলিকপ্টার থেকে মঞ্চ— সর্বত্রই এদিন ধরা পড়ল জনজোয়ার। বিশেষত কলেজ পড়ুয়া থেকে শুরু করে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিড় সামাল দিতে না পেরে সেই জমায়েত একসময় জাতীয় সড়ক পর্যন্ত পৌঁছে যায়।

‘এক ডাকে অভিষেক’ ও কড়া বার্তা

মঞ্চে দাঁড়িয়ে অভিষেক স্পষ্ট করে দেন, আগামী বিধানসভা নির্বাচনে বাংলাবিরোধী শক্তিকে যোগ্য জবাব দেবে জঙ্গলমহল। দলীয় কর্মীদের উদ্দেশেও কড়া দাওয়াই দিয়েছেন তিনি। অভিষেক বলেন, “তৃণমূলের কোনও স্থানীয় নেতা খারাপ ব্যবহার করলে সরাসরি আমাকে জানান, কিন্তু দলের ওপর থেকে আস্থা হারাবেন না।” পাশাপাশি রেলের বেহাল পরিষেবা নিয়েও কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করেন তিনি, যা তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

পুরুলিয়ার আবেগ ও অভিষেকের প্রতিশ্রুতি

পুরুলিয়ার ছৌ মুখোশ আর ঝুমুরের তালে এদিন সভা ছিল উৎসবমুখর। সাংসদ ঘোষণা করেন, আগামী এক মাসের মধ্যে তিনি ফের পুরুলিয়ায় আসবেন এবং জেলার ৯টি বিধানসভা কেন্দ্রেই কর্মীদের সঙ্গে নিয়ে ময়দানে নামবেন। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা দেখতে সরাসরি জনসংযোগের ওপর জোর দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *