২০২৬-এ ফের ভারত-পাক যুদ্ধ? মার্কিন বিশেষজ্ঞদের সতর্কবার্তায় তুঙ্গে উত্তেজনা! – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ (সিএফআর)-এর সাম্প্রতিক সমীক্ষায় ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় সশস্ত্র সংঘাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধের সম্ভাবনা মাঝারি পর্যায়ের হলেও তা মার্কিন স্বার্থে প্রভাব ফেলতে পারে। মূলত ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর ভারতের সম্ভাব্য ‘অপারেশন সিঁদুর ২.০’ নিয়ে তৈরি হওয়া টানাপড়েন এই আশঙ্কাকে আরও জোরালো করে তুলেছে।
প্রত্যাঘাতের ভয়ে পাকিস্তান ইতিমধ্যেই নিয়ন্ত্রণরেখা বরাবর অ্যান্টি-ড্রোন ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। তুর্কি ও চিনা প্রযুক্তির সাহায্যে নিজেদের সামরিক ঘাটতি পূরণের চেষ্টায় মগ্ন ইসলামাবাদ। সীমান্তের এই অস্থিরতা এবং দুই দেশের রণকৌশল দক্ষিণ এশিয়ায় বড়সড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা।

