২০২৬ নিয়ে বাবা ভাঙার ভয়ানক ভবিষ্যদ্বাণী: কতটা সত্যি? – এবেলা
এবেলা ডেস্কঃ
বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙার ২০২৬ সালের পূর্বাভাস নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। ভাইরাল হওয়া দাবি অনুযায়ী, এই বছর বড় ধরনের রাজনৈতিক সংঘাত, তৃতীয় বিশ্বযুদ্ধ এবং প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এমনকি এলিয়েন বা ভিনগ্রহীদের সাথে যোগাযোগের মতো চমকপ্রদ তথ্যও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে।
তবে এসব দাবির কোনো লিখিত বা নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন বা প্রযুক্তির অগ্রগতির মতো বিষয়গুলোকে বাবা ভাঙার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। মূলত বৈজ্ঞানিক সত্য ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি এসব গালগল্প পাঠকদের মনে কৌতূহল ও আতঙ্ক ছড়াচ্ছে।

