দেশ

২০২৬ বাজেটে কি বঞ্চনার অবসান? ভোটমুখী বাংলায় একঝাঁক কেন্দ্রীয় উপহারের ইঙ্গিত

আজ ১ ফেব্রুয়ারি, ২০২৬। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পেশ করতে চলেছেন ২০২৬-২৭ অর্থবর্ষের সাধারণ বাজেট। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে এবার বাংলার ভাগ্যে শিকে ছিঁড়তে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। সরকারি সূত্রের খবর, সড়ক ও রেল যোগাযোগে বড়সড় বরাদ্দের পাশাপাশি উত্তরবঙ্গের জন্য বিশেষ প্যাকেজ এবং দক্ষিণবঙ্গের জন্য নতুন এক্সপ্রেসওয়ের ঘোষণা আসতে পারে। এছাড়া, মেট্রো রেলের সম্প্রসারণ ও থমকে থাকা প্রকল্পগুলোতে গতি আনতে বিপুল লগ্নি আসার সম্ভাবনা রয়েছে, যা বিগত কয়েক বছরের বঞ্চনার অভিযোগ কাটিয়ে রাজ্যে উন্নয়নের নতুন জোয়ার আনতে পারে।

অন্যদিকে, ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় তৈরি হওয়া বিশ্ব মন্দার মেঘ ভারতের অর্থনীতিতে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে। প্রতিরক্ষা বাজেটে রেকর্ড ৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ ও পরিকাঠামো উন্নয়নে ১১ লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকলেও সাধারণ মধ্যবিত্তের জন্য বড় আয়কর ছাড়ের আশা এবার ক্ষীণ। তবে গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে এবং এমএসএমই সেক্টরের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। মার্কিন ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন ও বেকারত্ব মোকাবিলার মতো কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আজ নির্মলা সীতারামন দেশ ও বাংলার জন্য ‘আত্মনির্ভর’ ভারতের ঠিক কী রূপরেখা তুলে ধরেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *