লেটেস্ট নিউজ

২০২৬ বিধানসভা নির্বাচন: প্রার্থী তালিকায় নেই ইমন-কাঞ্চন, জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন দুই তারকা – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই বড়সড় চমক মিলেছে। গতবারের উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক এবং জল্পনায় থাকা গায়িকা ইমন চক্রবর্তী—উভয়ের নামই এবার বাদ পড়েছে। কাঞ্চনের পরিবর্তে উত্তরপাড়া কেন্দ্রে এবার টিকিট পেয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আগামী মে মাসে কাঞ্চনের বিধায়ক পদের মেয়াদ শেষ হতে চলেছে।

প্রার্থী তালিকায় নাম না থাকা প্রসঙ্গে গায়িকা ইমন চক্রবর্তী স্পষ্ট জানান যে, রাজনীতি তাঁর ক্ষেত্র নয়। নিজেকে আগাগোড়া গানের জগতের মানুষ হিসেবে দাবি করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ও শ্রদ্ধার সম্পর্ক থাকলেও তিনি কখনও সক্রিয় রাজনীতিতে আসার সুযোগ নিতে চাননি। মা-বাবার ইচ্ছানুসারে গান নিয়েই তিনি আগামীতে বাঁচতে চান।

অন্যদিকে, অভিনেতা কাঞ্চন মল্লিক বিষয়টিকে সম্পূর্ণ ‘দলীয় সিদ্ধান্ত’ হিসেবেই দেখছেন। এলাকায় অনুপস্থিতি নিয়ে নানা অভিযোগ থাকলেও কাঞ্চন জানান, টিকিট না পাওয়ার আভাস তিনি আগেই পেয়েছিলেন এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হয়েছে। বর্তমানে বিধায়ক পদে না থাকলেও দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি সর্বদা তৃণমূল নেত্রীর পাশেই থাকবেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *