২০২৬ বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘিরে উত্তাল সল্টলেক, বিজেপির রাজ্য দফতরে আছড়ে পড়ল কর্মীদের ক্ষোভের সুনামি – এবেলা
এবেলা ডেস্কঃ
সল্টলেকে রণক্ষেত্র বিজেপির সদর দফতর! প্রার্থী বদলের দাবিতে শমীক-লকেটকে ঘিরে তুলকালাম বিক্ষোভ কর্মীদের। বেলেঘাটা থেকে এন্টালি— একাধিক হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণাতেই চরম অসন্তোষ গেরুয়া শিবিরের অন্দরে। ক্ষুব্ধ কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে অযোগ্য প্রার্থীদের না সরালে ভোটের ফলে পড়বে মারাত্মক প্রভাব। পরিস্থিতি সামাল দিতে লকেট চট্টোপাধ্যায় পারিবারিক সমস্যার কথা বললেও, শমীক ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন প্রার্থী তালিকায় আর কোনও রদবদল সম্ভব নয়। নির্বাচনের ঠিক মুখে এই অভ্যন্তরীণ বিদ্রোহ বঙ্গ বিজেপির কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল।

