লেটেস্ট নিউজ

২০২৬ বিশ্বকাপে কি খেলবে না ইরান? আমেরিকা ও ইজরায়েলের সাথে যুদ্ধের আবহে চরম হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবার আছড়ে পড়ল খেলার মাঠে। ইরান ও আমেরিকার দীর্ঘদিনের দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে ইজরায়েলের উপস্থিতি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর প্রয়াণ এবং ইজরায়েলের ওপর ইরানের পাল্টা মিসাইল হামলার ঘটনায় পরিস্থিতি এখন রণক্ষেত্রের রূপ নিয়েছে।

এই যুদ্ধকালীন পরিস্থিতির আঁচ এবার সরাসরি পৌঁছে গেল ফুটবলের মহাযজ্ঞে। আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে আমেরিকায়। বর্তমানে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক যে তলানিতে ঠেকেছে, তার জেরেই এবার বিশ্বকাপ বয়কটের কড়া ইঙ্গিত দিল ইরান। ক্রীড়াবিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইজরায়েলের প্রতি প্রতিবাদ জানাতেই ফুটবল মাঠ থেকে সরে দাঁড়ানোর মতো চরম সিদ্ধান্ত নিতে পারে তেহরান। যুদ্ধের দামামা কি তবে কেড়ে নেবে ফুটবলের আনন্দ? বিশ্বজুড়ে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *