২০২৬ সালেই কি তবে বড় বিপদে পৃথিবী? বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী ঘিরে তুঙ্গে আতঙ্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
বুলগেরিয়ার রহস্যময় অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার একটি চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ২০২৬ সালকে কেন্দ্র করে তাঁর করা এই পূর্বাভাসে প্রকৃতির এক চরম রুদ্ররূপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে যথেষ্ট উদ্বেগজনক।
বাবা ভাঙ্গার সেই রহস্যময় বার্তা অনুযায়ী ২০২৬ সালে শক্তিশালী ভূমিকম্প এবং ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের কারণে পৃথিবীর ভূখণ্ডের প্রায় ৭ থেকে ৮ শতাংশ অংশ চরম ক্ষয়ের মুখে পড়তে পারে। শুধু ভূমিকম্পই নয় এই তালিকায় রয়েছে বিধ্বংসী বন্যা এবং তীব্র তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা। যদিও নির্দিষ্টভাবে কোনো দেশ বা অঞ্চলের নাম তিনি উল্লেখ করেননি তবে তাঁর অনুসারীদের দাবি সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে ছোট-বড় ভূমিকম্পের সংখ্যা বাড়ছে তা এই অশুভ সংকেতেরই ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞানীরা ক্রমাগত জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ভারসাম্য নিয়ে সতর্ক করলেও বাবা ভাঙ্গার এই অতিপ্রাকৃত ভবিষ্যদ্বাণী সাধারণ মানুষের মনে নতুন করে ভয় ধরিয়ে দিয়েছে। প্রকৃতির এই পরিবর্তনের জেরে বিশ্ব কি সত্যিই কোনো বড় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে? বাবা ভাঙ্গার আগের অনেক কথা মিলে যাওয়ার ইতিহাস থাকায় এই পূর্বাভাসকে ঘিরে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

