২০২৬ সালেই কি দেখা মিলবে এলিয়েন মহাকাশযানের
বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তার দাবি অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরে একটি বিশাল মহাকাশযান পৃথিবীতে আসবে এবং এলিয়েনদের সাথে মানুষের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন হবে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজি বাজার ‘পলিমার্কেট’ এলিয়েন অস্তিত্বের স্বীকৃতির সম্ভাবনা ১২ শতাংশ বলে জানাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে এই সংক্রান্ত গোপন তথ্য থাকার জল্পনায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য আরও বেড়েছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শনাক্ত হওয়া ৩আই অ্যাটলাস নামক মহাজাগতিক বস্তুটি নিয়েও জল্পনা তুঙ্গে। নাসা একে সাধারণ ধূমকেতু বললেও অনেকেই একে ভিনগ্রহীদের যান বলে মনে করছেন। তবে এলিয়েনের অস্তিত্ব তখনই প্রমাণিত হবে যদি কোনো দেশের সরকার এই বিষয়ক গোপন ভিডিও বা নথি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। ২০২৬ সালে পৃথিবী কোনো বড় বদল দেখে কি না, এখন সেটাই দেখার বিষয়।

