২০২৬ সালের চাকরির বাজার: প্রতিযোগিতায় টিকে থাকতে যে পাঁচ দক্ষতা অপরিহার্য – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালে বিশ্বজুড়ে কর্মসংস্থানের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। বর্তমানে প্রথাগত ডিগ্রির চেয়ে দক্ষতা-ভিত্তিক নিয়োগ বা ‘স্কিল-বেসড হায়ারিন’-এর ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ইন্ডিয়া স্কিলস রিপোর্ট ২০২৬ অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে ভারতে কর্মক্ষমতার হার বেড়ে ৫৬.৩৫ শতাংশে দাঁড়িয়েছে। আধুনিক এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে নির্দিষ্ট কিছু ব্যবহারিক দক্ষতা থাকা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।
চাকরির বাজারে বর্তমানে এআই লিটারেসি ও ডিজিটাল স্কিলসের চাহিদা প্রায় ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জটিল সমস্যা সমাধান বা ক্রিটিক্যাল থিঙ্কিং এবং কার্যকর যোগাযোগের ক্ষমতা (Communication) কর্মীদের পেশাদারিত্বকে আরও উন্নত করে। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখার মানসিকতা বা ‘লার্নিং এজিলিটি’ এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা (Adaptability) প্রতিটি প্রার্থীর জন্য বিশেষ ভাবে প্রয়োজনীয়।
প্রযুক্তির ভিড়ে মানবিক গুণাবলিও সমান গুরুত্ব পাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত হলেও মানুষের আবেগ ও সহানুভূতি বোঝার ক্ষমতা অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স (EQ) যন্ত্রের পক্ষে অর্জন করা আসাম্ভব। তাই সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাই একজন কর্মীর অবস্থানকে সুদৃঢ় করে। মূলত এই পাঁচটি প্রধান বিষয়ে পারদর্শী হলে ২০২৬ সালের আধুনিক কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করা সহজ হবে।

