লেটেস্ট নিউজ

২০২৬ সালে বৃহস্পতির ডাবল গোচর ভাগ্য ফেরাবে ৪ রাশির – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালে দেবগুরু বৃহস্পতির বিরল ‘ডাবল গোচর’ ও ‘গজকেশরী রাজযোগ’ ৪টি রাশির জাতকদের জীবনে নিয়ে আসছে অভাবনীয় সাফল্য। সাধারণত ১ বছর অন্তর রাশি পরিবর্তন করলেও আগামী বছর জুন থেকে অক্টোবরের মধ্যে মাত্র ৫ মাসে দুবার স্থান পরিবর্তন করবেন গুরু। ২ জুন কর্কট রাশিতে এবং ৩১ অক্টোবর সিংহ রাশিতে প্রবেশ করবেন তিনি। এই মহাজাগতিক সংযোগে ভাগ্যের চাকা ঘুরবে যাদের

বৃষ রাশি

কেরিয়ারে বড় পদপ্রাপ্তি ও আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে এবং ব্যক্তিত্বে আসবে ইতিবাচক পরিবর্তন।

মিথুন রাশি

ব্যবসায়ীদের জন্য এই সময়টি স্বর্ণালী সুযোগ। উপার্জনের নতুন পথ খোলার পাশাপাশি চাকরিতে পদোন্নতি ও বড় কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

নিজ উচ্চ রাশি কর্কটে অবস্থান করে বৃহস্পতি তৈরি করবেন শুভ গজকেশরী রাজযোগ। এর প্রভাবে আত্মবিশ্বাস ও আকর্ষণ বাড়বে। নতুন চাকরি বা ব্যবসায় বড় কোনো সাফল্যের যোগ স্পষ্ট।

ধনু রাশি

নিজ গ্রহ গুরুর আশীর্বাদে সাফল্যের নতুন অধ্যায় শুরু হবে। অংশীদারিত্বের ব্যবসায় বিপুল লাভের পাশাপাশি অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *