২০২৬ সালে শরীর থাকবে ইস্পাত কঠিন! ফিটনেস ধরে রাখতে মেনে চলুন জর্ডন সায়াটের এই ১০টি ম্যাজিক টিপস – এবেলা
এবেলা ডেস্কঃ
নতুন বছরে ফিটনেস রেজোলিউশন ধরে রাখতে ফিটনেস কোচ জর্ডন সায়াট দিয়েছেন ১০টি বিশেষ টিপস। তার মতে, সুস্থ থাকতে প্রতিদিন অন্তত সাড়ে সাত হাজার পা হাঁটা এবং সপ্তাহে দুই থেকে চার দিন স্ট্রেংথ ট্রেনিং করা জরুরি। এছাড়া শরীরের নমনীয়তা বাড়াতে মোবিলিটি ও প্লাইওমেট্রিক্স বা জাম্প ট্রেনিং করার পাশাপাশি সপ্তাহে অন্তত এক-দুবার কার্ডিও সেশন রাখা হার্ট ও ফুসফুসের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ক্যালোরি নিয়ন্ত্রণ, পর্যাপ্ত প্রোটিন এবং প্রতি ১০০০ ক্যালোরিতে অন্তত ১৪ গ্রাম ফাইবার গ্রহণের পরামর্শ দিয়েছেন জর্ডন। সঠিক ডায়েটের পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। জর্ডনের মতে, স্বাস্থ্যের উন্নতি কোনো জটিল বিষয় নয়; বরং নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে নিয়মিত রুটিনে লেগে থাকলেই ২০২৬ সালে মিলবে কাঙ্ক্ষিত শারীরিক ও মানসিক সুস্থতা।

