লেটেস্ট নিউজ

২০২৬ সালে সোনার দামে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বাবা ভাঙ্গা মধ্যবিত্তের কি কপাল পুড়বে – এবেলা

এবেলা ডেস্কঃ

বুলগেরিয়ান রহস্যময়ী নারী বাবা ভাঙ্গার ২০২৬ সালের ভবিষ্যদ্বাণী ঘিরে বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে। সোনা ও রূপার ঊর্ধ্বমুখী মূল্যের মধ্যেই ‘বলকান অঞ্চলের নস্ট্রাডামাস’খ্যাত এই জ্যোতিষীর গণনা বলছে, বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ সংকট ঘনিয়ে আসছে। ২০২৬ সালে তীব্র নগদ অর্থের সংকট দেখা দেবে এবং প্রথাগত বিনিয়োগ যেমন জমি বা যানবাহন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এই চরম অনিশ্চয়তার যুগে সোনা সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য হবে বলে তিনি সতর্ক করেছেন।

যদিও বাবা ভাঙ্গা সরাসরি ভারতের কথা উল্লেখ করেননি, তবে বিশ্ব অর্থনীতির মন্দার আঁচ পড়বে এদেশীয় বাজারেও। তার ভবিষ্যদ্বাণী মিলে গেলে আগামী বছরের শেষ নাগাদ প্রতি ১০ গ্রাম সোনার দাম ১.৬২ লক্ষ থেকে ১.৮২ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। রাজনৈতিক উত্তেজনা ও শেয়ার বাজারের অস্থিরতা সাধারণ মানুষের জন্য সোনার ক্রয়ক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। পরিস্থিতি যেদিকেই যাক না কেন, এই ভবিষ্যৎবাণী ঘিরে বাড়ছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *