লেটেস্ট নিউজ

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বয়কট বিতর্ক ছাপিয়ে সরাসরি খেলার টিকিট পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক আইপিএল ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে চলমান বিশ্বকাপ বয়কট করা সত্ত্বেও, র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে টাইগারদের এই সুযোগ নিশ্চিত করেছে আইসিসি। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বিদায় ও পরবর্তী নাটকীয়তার পর বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই ঘোষণার ফলে তার অবসান ঘটল।

আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের সুপার এইট পর্বের আটটি দল এবং আয়োজক দেশগুলো সরাসরি খেলার সুযোগ পায়। ২০২৮ সালের আসরে আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি চলতি বিশ্বকাপের সেরা আটটি দল—ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান আগেই স্থান নিশ্চিত করেছে। এবার র‍্যাঙ্কিংয়ের জটিল সমীকরণ শেষে আইসিসি বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাল।

সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত দলগুলোর র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে। বর্তমানে নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো বাংলাদেশেরও কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ ১২ দলের মধ্যে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। বয়কট বিতর্কের পর আইসিসির এই সিদ্ধান্তকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ‘পুরস্কার’ ও স্বস্তির খবর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *