২২তম রাজ্য হবে আমাদের বাংলা: অমিত শাহ – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাফ বার্তা, পশ্চিমবঙ্গই হবে বিজেপির ২২তম রাজ্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও কাশ্মীর রক্ষায় তাঁর ত্যাগ বৃথা যাবে না। শাহ স্পষ্ট জানান, দেশের ২১টি রাজ্যে বিজেপি সরকার থাকলেও মোদীজি তখনই তৃপ্ত হবেন, যখন বাংলায় পদ্ম ফুটবে। শহিদদের প্রতি এটাই হবে আসল শ্রদ্ধা।

