লেটেস্ট নিউজ

২৪ ঘণ্টায় বাংলায় অমিত শাহ: ব্যারাকপুর ও শিলিগুড়িতে হাইভোল্টেজ সম্মেলন – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিতে শুক্রবার রাতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনের হোটেলে রাত্রিযাসের পর শনিবার সকালে তিনি ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে দক্ষিণবঙ্গের চারটি সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলনে যোগ দেবেন।

এরপর দুপুরেই শিলিগুড়ির বাগডোগরায় উত্তরবঙ্গের পাঁচটি জেলার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শাহ। ভোট ঘোষণার আগেই এক মাসের ব্যবধানে তাঁর এই জোড়া সফর রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *