লেটেস্ট নিউজ

২৬-এর লক্ষ্যে বামফ্রন্টে চরম কোন্দল! আসন ভাগাভাগি নিয়ে বিমান বসুর কপালে চিন্তার ভাঁজ – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা নিয়ে বামফ্রন্টের অন্দরে গৃহযুদ্ধ শুরু হয়েছে। ফরওয়ার্ড ব্লক ও আরএসপির মতো শরিক দলগুলো কংগ্রেস বা আইএসএফ-এর সাথে জোট নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। নরেন চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন ফরওয়ার্ড ব্লক তাদের পুরনো ৩৪টি আসনেই লড়তে অনড়, যা সিপিএমের জোট সমীকরণকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

অন্যদিকে, আইএসএফ ও কংগ্রেসকে বাড়তি জায়গা ছাড়তে নারাজ শরিকরা নিজেদের শক্তিবৃদ্ধিতে মরিয়া। সিপিআই-ও তাদের আগের ১২টি আসনের চেয়ে বেশি দাবি করার প্রস্তুতি নিচ্ছে। শূন্য হাতে ফেরা বামফ্রন্টের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিমান বসু যখন বৃহত্তর জোটের চেষ্টা করছেন, তখন শরিকি চাপে আলিমুদ্দিনের অস্বস্তি চরমে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *