লেটেস্ট নিউজ

২৬ জানুয়ারি ফের রাজপথে ট্রাক্টর, দেশজুড়ে কৃষক বিক্ষোভের ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: সাধারণতন্ত্র দিবসের আবহে ফের উত্তপ্ত হতে চলেছে দেশের রাজপথ। সোমবার দেশব্যাপী ‘পিপলস মার্চ’-এর ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। এই কর্মসূচির মূল আকর্ষণ হতে চলেছে ট্রাক্টর প্যারেড এবং বাইক র‍্যালি। কয়েক বছর আগে দিল্লিতে কৃষকদের অনুরূপ ট্রাক্টর প্যারেডকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানী, যার স্মৃতি এখনও টাটকা।

লালকেল্লায় ভাঙচুর এবং প্রাণহানির সেই অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার বিশেষ সতর্ক প্রশাসন। তবে সংযুক্ত কিষান মোর্চা স্পষ্ট জানিয়েছে, সরকারি রিপাবলিক ডে প্যারেডে কোনো বিঘ্ন ঘটানো হবে না। মূল অনুষ্ঠান শেষ হওয়ার পরেই শুরু হবে কৃষকদের এই প্রতিবাদী পদযাত্রা।

এবার কেবল কৃষকরাই নন, শ্রম আইন সংক্রান্ত একাধিক দাবিতে তাঁদের পাশে দাঁড়াচ্ছেন শ্রমিক ও কর্মচারীরাও। জি রাম জি বিল প্রত্যাহার এবং মনরেগা আইন কার্যকর করার দাবিতে ইতিমধ্যেই পঞ্চায়েত স্তরে স্মারকলিপি পাঠিয়েছে মোর্চা। কৃষকদের এই হুঙ্কারে সাধারণতন্ত্র দিবসের দিন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লি ও সংলগ্ন এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *