২৬ জানুয়ারি বন্ধ আমিষ বিক্রি! ওড়িশার জেলাশাসকের কড়া নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি ওড়িশার কোরাপুট জেলায় মাছ, মাংস ও ডিম সহ সমস্ত ধরনের আমিষ খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলাশাসক মনোজ সত্যবন মহাজন এই মর্মে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন।
তহসিলদার ও বিডিওদের জারি করা এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ওই দিন কোনোভাবেই আমিষ পণ্য বিক্রি করা যাবে না। তবে এই আকস্মিক সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ প্রশাসনের পক্ষ থেকে এখনও স্পষ্ট করা হয়নি। ওড়িশার এই নির্দেশিকা বর্তমানে রাজ্য রাজনীতিতে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

