২৯৭ আসনে জয়ী মাত্র ৭ জন নারী! দুই দশক পর বাংলাদেশের সংসদে মহিলা প্রতিনিধির সংখ্যায় বড় ধস – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এক হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। দেশের ২৯৭টি আসনের মধ্যে মাত্র ৭ জন নারী প্রার্থী জয়ী হতে পেরেছেন। বিগত প্রায় দুই দশকের মধ্যে নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এটিই সর্বনিম্ন সংখ্যা, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নারী প্রার্থী মনোনয়নের প্রবণতা এবার তুলনামূলক অনেক কম ছিল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নারী প্রার্থীদের অভিযোগ, ভোটের আগে তাঁদের বিরুদ্ধে পরিকল্পিত নেতিবাচক প্রচার চালানো হয়েছে, যা সরাসরি ফলাফলে প্রভাব ফেলেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতিতে যে আমূল পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, সংসদীয় প্রতিনিধিত্বের ক্ষেত্রে নারীদের সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব এবং প্রচারণার মাঠে প্রতিকূল পরিবেশই নারী নেতৃত্বের এই পিছিয়ে পড়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

