২৯৯ টাকায় সেরা কে? জিও, এয়ারটেল ও ভিআই-এর তুলনামূলক লড়াই – এবেলা
এবেলা ডেস্কঃ
সাশ্রয়ী মূল্যে আনলিমিটেড কল ও ডেটা দিতে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (ভিআই) ২৯৯ টাকার বিশেষ প্ল্যান দিচ্ছে। তিন কো ম্পা নিই ২৮ দিনের মেয়াদে প্রতিদিন ২জিবি করে ডেটা ও ১০০টি এসএমএস প্রদান করে। তবে অতিরিক্ত সুবিধায় রয়েছে ভিন্নতা, যা গ্রাহকদের পছন্দের সুযোগ বাড়িয়ে দেয়।
জিও তাদের এই প্ল্যানে নিজস্ব অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। অন্যদিকে, এয়ারটেল অ্যাপোলো ২৪/৭ এবং এক্সট্রিম সুবিধা দিচ্ছে। তবে ভোডাফোন আইডিয়া বাড়তি পাওনা হিসেবে উইকেন্ড ডেটা রোলওভার ও রাতভর আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা দিচ্ছে। আপনার প্রয়োজন অনুযায়ী সেরা প্ল্যানটি বেছে নিতে পারেন।

