লেটেস্ট নিউজ

৩০ জানুয়ারিতেই রানির ‘মর্দানি ৩’, হঠাৎ মুক্তির তারিখ এগিয়ে আসার নেপথ্যে কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

ফিরছেন দাপুটে পুলিশ অফিসার শিবানী শিবাজী রায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘মর্দানি ৩’-এর প্রথম পোস্টার, যেখানে আগ্নেয়াস্ত্র হাতে রানি মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে মারকুটে মেজাজে। এবারের গল্পের মূল উপজীব্য নাবালিকা পাচার চক্রের পর্দাফাঁস। পোস্টারের নেপথ্যে বহু নাবালিকার মুখ ও ‘মিসিং’ লেখাটি এক ভয়ংকর অন্ধকার জগতের ইঙ্গিত দিচ্ছে। পরিচালক অধিরাজ মিনাওয়ালা ও প্রযোজক আদিত্য চোপড়ার এই ছবিটি আগের চেয়েও অনেক বেশি নিষ্ঠুর ও রোমহর্ষক হতে চলেছে।

আচমকাই ছবিটির মুক্তির তারিখ ২৭ ফেব্রুয়ারি থেকে এগিয়ে এনে ৩০ জানুয়ারি করা হয়েছে। আচমকা এই সিদ্ধান্তে রানির অনুরাগীদের মধ্যে খুশির জোয়ার বইছে। ওয়াকিবহাল মহলের ধারণা, মার্চ মাসে বড় বাজেটের একাধিক সিনেমা মুক্তির দৌড়ে সুবিধাজনক অবস্থানে থাকতেই নির্মাতারা এই কৌশল নিয়েছেন। যশরাজ ফিল্মসের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি এবারও বক্স অফিসে বড়সড় ধামাকা দেবে বলে আশা করা হচ্ছে। রুদ্ধশ্বাস এই উদ্ধার অভিযান দেখতে অধীর অপেক্ষায় দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *