৩০ বছর পর ফিরল সেই আবেগ! জয়সলমীরে জওয়ানদের মাঝে সোনু নিগমের ‘বর্ডার ২’ ধামাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
জয়সলমীরের ভারত-পাকিস্তান সীমান্তের তানোত এলাকায় বিএসএফ জওয়ানদের উপস্থিতিতে ‘বর্ডার ২’ ছবির ‘ঘর কব আওগে’ গানটি মুক্তি পেল। মুম্বাই থেকে উড়ে এসে বরুণ ধাওয়ান, আহান শেঠি এবং ভূষণ কুমারদের সাথে এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেন গায়ক সোনু নিগম। ১৯৯৭ সালের আইকনিক গানের এই নতুন সংস্করণটি জওয়ানদের উৎসর্গ করে সোনু বলেন, এটি তাঁর কাছে অত্যন্ত আবেগঘন একটি দিন।
অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে সানি দেওলের পাশাপাশি একঝাঁক তারকাকে দেখা যাবে। মিথুনের সুরে এবং জাভেদ আখতার ও মনোজ মুনতাশিরের কথায় গানটিতে সোনুর সাথে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও দিলজিৎ দোসাঞ্জ। জেপি ফিল্মস ও টি-সিরিজ প্রযোজিত এই বহুল প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

