৩১২ টাকার জন্য ৪১ বছর আদালতের চক্কর কাটলেন বৃদ্ধা ১১ বিচারকের হাত ঘুরে অবশেষে মিলল স্বস্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
হিমাচল প্রদেশের বাসিন্দা গঙ্গা দেবী মাত্র ৩১২ টাকা আদালত ফি জমা দিয়েও দীর্ঘ চার দশক ধরে আইনি লড়াই চালিয়েছেন। ১৯৭৫ সালে একটি সম্পত্তি মামলার প্রেক্ষিতে তিনি ফি জমা দিলেও প্রশাসনিক গাফিলতিতে সেই রসিদটি হারিয়ে যায়। নথি না থাকায় বারবার ফি চাওয়ার প্রতিবাদে তিনি অনড় থাকেন এবং ন্যায়বিচারের আশায় দীর্ঘ ৪১ বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন।
অবশেষে মির্জাপুরের সিভিল জজ আদালতের হস্তক্ষেপে এই জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘ এই সময়ে মামলাটি ১১ জন বিচারকের এজলাসে উঠলেও ত্রুটি ধরা পড়েনি। সম্প্রতি নথিপত্র খতিয়ে দেখে আদালত স্বীকার করে নেয় যে ফি আগেই জমা পড়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর সত্যের জয় হলেও এই জয় দেখার জন্য গঙ্গা দেবীর কোনো আত্মীয় সেদিন আদালতে উপস্থিত ছিলেন না।

