লেটেস্ট নিউজ

৩১ ডিসেম্বরের মধ্যে সপ্তম বেতন কমিশন না হলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি রাজ্য কর্মীদের

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে ৩১ ডিসেম্বরের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর জন্য নবান্নকে চরম সময়সীমা বেঁধে দিয়েছে ইউনিটি ফোরাম। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই দাবি পূরণ না হলে পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বর্তমানে কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন, যা কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই কম বলে দাবি করা হয়েছে।

রাজ্যকে দেওয়া চিঠিতে কর্মীরা জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য যখন অষ্টম বেতন কমিশন চালুর প্রস্তুতি চলছে, সেখানে রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা অত্যন্ত জরুরি ও বাস্তবসম্মত বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সরকারের ওপর এই আলটিমেটাম কতটা চাপ সৃষ্টি করে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *