৩২ লক্ষ ভোটারের ভবিষ্যৎ কী? শনিবার থেকেই শুরু হচ্ছে কমিশনের হাই-ভোল্টেজ শুনানি! – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৭ ডিসেম্বর, শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার শুনানি প্রক্রিয়া। ২০০২ সালের তালিকার সঙ্গে যে ৩২ লক্ষ ভোটারের তথ্যের অমিল বা ‘ম্যাপিং’ করা যায়নি, প্রথম দফায় তাদেরই তলব করেছে নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে ৩২৩৪টি কেন্দ্রে এই শুনানি চলবে, যেখানে প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে ১১টি কেন্দ্র থাকছে। সিইও মনোজ আগরওয়ালের মতে, সিএএ সার্টিফিকেট দাখিল করলে তবেই এদের নাম চূড়ান্ত তালিকায় স্থান পাবে।
এই প্রক্রিয়ায় নজরদারির জন্য প্রায় চার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মীকে ‘মাইক্রো অবজার্ভার’ হিসেবে নিয়োগ করেছে কমিশন। তবে এই নিয়োগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সঙ্গে আলোচনা না করে দিল্লির লোক নিয়োগের কড়া সমালোচনা করেছেন। যদিও কমিশন স্পষ্ট করেছে যে, নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের হলেও তারা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। বিডিও অফিস ও সরকারি ভবনগুলোতে এই শুনানির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রস্তুতি এখন তুঙ্গে।

