৩৩ হাজার কোটির উপহার: ৩২ লক্ষ পরিবার পাচ্ছে নতুন বাড়ি, ঘোষণা মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়ে একযোগে ১৬৯৪টি প্রকল্প ও পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশাল কর্মযজ্ঞে ব্যয় হয়েছে ৩৩ হাজার ৫৫১ কোটি টাকা।
এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলার মানুষের মাথার ছাদ নিশ্চিত করতে বদ্ধপরিকর তাঁর সরকার। তিনি বলেন, “দিল্লি এক টাকাও দেয়নি, তবুও আমরা দমে যাইনি। আগামী দু’মাসের মধ্যে ৩২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ির টাকা পৌঁছে দেওয়া হবে। টাকা পাওয়া মাত্রই যেন কাজ শুরু হয়ে যায়।” সাধারণ মানুষের কষ্টের কথা মাথায় রেখে তিনি আরও যোগ করেন, “আমি চাই না কেউ কষ্টে থাকুক, প্রত্যেকের নিজস্ব মাথার ছাদ থাকুক এটাই আমার লক্ষ্য।”

