লেটেস্ট নিউজ

৩৫ বছর পর নতুন প্রধানমন্ত্রী? ইউনূস পরবর্তী বাংলাদেশে আজ কি সাধারণ মানুষের ভাগ্য বদলাবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: ছাত্র আন্দোলনের উত্তাল ১৮ মাস পর আজ ব্যালট যুদ্ধে শামিল বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের বিদায়লগ্নে এই নির্বাচন ও সংস্কার প্যাকেজের গণভোট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কতটা স্বস্তি ফেরাবে, তা নিয়েই এখন মূল জল্পনা। দীর্ঘ প্রতীক্ষিত এই ভোট বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন দিশা দেখাবে বলে আশা করছে আমজনতা।

২৯৯টি আসনে শুরু হওয়া এই ভোটযুদ্ধে লড়ছেন ১,৭৫৫ জন প্রার্থী। আওয়ামী লীগহীন এই ময়দানে বিএনপি ও জামায়াতের দ্বৈরথ মূলত নির্ধারণ করবে দেশের আগামীর শাসন ব্যবস্থা। ৯ লক্ষ নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে হওয়া এই নির্বাচনের ফলাফল সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকারের ওপর। পদ্মাপাড়ের এই পালাবদল দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *