লেটেস্ট নিউজ

৩ ঘণ্টা ২৭ মিনিটের চন্দ্রগ্রহণ মাথায় রেখেই কি এবার রঙের উৎসব? প্রিয়জনদের পাঠান সেরা শুভেচ্ছা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বসন্তের আকাশে এবার মহাজাগতিক ডামাডোল। ২০২৬ সালের দোলপূর্ণিমায় একদিকে যেমন আবিরের রঙে মাতবে বাংলা, তেমনই অন্যদিকে থাকছে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণের ছায়া। ৩ মার্চ দুপুর ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ। ফলে গ্রহণের সূতক কাল এবং রঙের উৎসবের নিয়ম নিয়ে সাধারণের মনে দানা বেঁধেছে কৌতূহল। তবে উৎসবের আমেজে ভাটা না দিয়ে প্রিয়জনদের বিশেষ শুভেচ্ছা জানাতে ভুলবেন না।

বাছাই করা হোলি স্পেশ্যাল শুভেচ্ছাবার্তা

  • রঙের এই উৎসবে থাকুক সকল রঙের প্রাচুর্য! তোমার পৃথিবীটা অনেক সুখে ভরে উঠুক। শুভ হোলি!
  • আবিরের রঙে মুছে যাক সব দুঃখ, নতুন রঙে রাঙিয়ে তুলুক জীবন। হোলির প্রীতি ও শুভেচ্ছা।
  • জীবন একটা আস্ত ক্যানভাস; আসুন হোলির দিনে জীবনকে আরও রঙিন করি।
  • তোমাদের মতো বন্ধুরা জীবনকে আরও রঙিন করে তোলে। হাসি, রঙ এবং আনন্দের সাথে এই হোলিকে স্মরণীয় করে তোলো বন্ধু!
  • সাফল্য এবং সুখের রঙ আপনার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনকে উজ্জ্বল করুক। শুভ হোলি!

সোশ্যাল মিডিয়া ক্যাপশন

  • আনন্দ এবং হাসির সাথে রঙের উৎসব উদযাপন। #HoliVibes
  • আসুন আমরা আমাদের জীবনকে সুখের সবচেয়ে সুন্দর রঙে রাঙিয়ে তুলি। #শুভহোলি
  • বসন্তের রঙিন ছোঁয়ায় হাসি ফুটুক মনে, শুভ হোলি আপনাকে ও আপনার পরিবারকে।

পঞ্জিকা মতে নির্ঘণ্ট

বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, ২ মার্চ বিকেল ৫টা ৫৫ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং শেষ হবে ৩ মার্চ বিকেল ৫টা ৭ মিনিটে। সেই হিসেবে ৩ মার্চ মঙ্গলবার পালিত হবে দোলযাত্রা এবং ৪ মার্চ বুধবার পালিত হবে হোলি। শান্তিনিকেতন থেকে শুরু করে শহর কলকাতা—গ্রহণের ভ্রুকুটি এড়িয়েই রঙের উৎসবে মেতে উঠতে প্রস্তুত আপামর বাঙালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *