লেটেস্ট নিউজ

৩ বছরের রেকর্ড ভাঙল জন্মহার! বাংলাদেশে ফুরিয়ে যাচ্ছে জন্মনিরোধক, চরম সংকটে পরিবার পরিকল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশে তীব্র অর্থনৈতিক ও জনবল সংকটের জেরে কার্যত থমকে গেছে সরকারি পরিবার পরিকল্পনা কর্মসূচি। বর্তমানে সরকারের কাছে কন্ডোমের মজুত রয়েছে মাত্র ৩৯ দিনের, যা ফুরিয়ে গেলে আগামী বছরের শুরুতে দীর্ঘ সময় সরবরাহ বন্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। ৫০ বছরে প্রথমবার জন্মহার বেড়ে ২.৪ শতাংশে পৌঁছানোয় বিষয়টিকে বড় বিপদ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

একদিকে দেশজুড়ে চরম অরাজকতা ও সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে, অন্যদিকে জন্মনিরোধক সামগ্রীর ঘাটতি জনস্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এরই মধ্যে হিন্দু যুবক অমৃত মণ্ডল ওরফে সম্রাট হত্যাকাণ্ডে সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা অস্বীকার করে একে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ক্রমবর্ধমান এই অস্থিরতায় দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *