লেটেস্ট নিউজ

৩ মাস পর কাটল জট, পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হলেন পারিজাত বিশ্বাস – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ তিন মাস খালি থাকার পর অবশেষে অভিভাবক পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলার নতুন পুলিশ সুপার (SP) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন পারিজাত বিশ্বাস।

এর আগে এই গুরুত্বপূর্ণ পদে ছিলেন সৌম্যজিৎ ভট্টাচার্য, তবে তাঁকে বাঁকুড়ার পুলিশ সুপার হিসেবে বদলি করার পর থেকেই পদটি শূন্য ছিল। অন্তর্বর্তীকালীন সময়ে দক্ষিণ ২৪ পরগনা থেকে আসা অ্যাডিশনাল এসপি মিতুন দে দায়িত্ব সামলাচ্ছিলেন। অবশেষে পুরুলিয়ার ১১ ব্যাটেলিয়নের কমান্ডারের পদ থেকে পারিজাত বিশ্বাসকে এই জেলায় নিয়োগ করা হলো। জেলা পুলিশের শীর্ষস্তরে এই রদবদল নিয়ে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *