লেটেস্ট নিউজ

৪৭ লাখি ৯ মাওবাদীর আত্মসমর্পণ: মাওবাদী মুক্ত নবরংপুর – এবেলা

এবেলা ডেস্কঃ

ওড়িশার নবরংপুর জেলাকে আনুষ্ঠানিকভাবে ‘মাওবাদী মুক্ত’ ঘোষণা করল প্রশাসন। সম্প্রতি সাতজন মহিলাসহ মোট নয়জন সক্রিয় মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। উল্লেখ্য, এই আত্মসমর্পণকারী মাওবাদীদের মাথার ওপর প্রশাসনের পক্ষ থেকে মোট ৪৭ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

পুলিশ জানায়, ২০১১ সালে বিজেপি বিধায়ক খুনের ঘটনার পর থেকে নবরংপুরে বড় কোনো নাশকতার খবর নেই। উন্নয়নের জোয়ার ও সরকারের কঠোর দমননীতির ফলেই এই সাফল্য এসেছে। ২০২৬ সালের মধ্যে দেশকে সম্পূর্ণ মাওবাদী মুক্ত করার যে লক্ষ্য রয়েছে, নবরংপুরের এই জয় সেই পথেই এক বড় পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *