৪৮ ঘণ্টার ডেডলাইন না মানলে ইরানি বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী হামলা চালাবে আমেরিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
হোর্মুজ প্রণালী খুলে না দিলে ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন-ইসরায়েল ও ইরান সংঘাতের তিন সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর এই কড়া বার্তা দিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ করা একটি পোস্টে ট্রাম্প সাফ জানান যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হোর্মুজ প্রণালী থেকে অবরোধ না সরায়, তবে মার্কিন বাহিনী ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা শুরু করবে। এই ধ্বংসলীলা ইরানের সবথেকে বড় বিদ্যুৎকেন্দ্রটি দিয়েই শুরু করা হবে বলে ট্রাম্প কড়া সতর্কবার্তা দিয়েছেন। মূলত ইরানি বাহিনী এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরুদ্ধ করে রাখায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মোড় নিল। এখন দেখার বিষয় যে ট্রাম্পের এই চরম সময়সীমার পর ইরান কী পদক্ষেপ নেয়।

