লেটেস্ট নিউজ

৪ কোটি টাকার চিকিৎসা খরচ: নিঃস্ব হলেও ছেলের নিষ্কৃতিমৃত্যু চান না বৃদ্ধ বাবা-মা – এবেলা

এবেলা ডেস্কঃ

গত ২৭ মাস ধরে কোমায় আচ্ছন্ন ৩৫ বছর বয়সী আনন্দ দীক্ষিত। ২০২৩ সালের এক ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই তিনি সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত এবং কৃত্রিম সহায়তায় বেঁচে আছেন। দীর্ঘ আড়াই বছরের চিকিৎসায় হাসপাতালের বিল বর্তমানে ৪ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই বিপুল ব্যয়ভার বহন করতে গিয়ে দীক্ষিত পরিবার আজ অর্থনৈতিকভাবে সম্পূর্ণ নিঃস্ব।

চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি বর্তমানে ৫০ লক্ষ টাকার ঋণের কবলে পড়েছে এবং আইনি জটিলতায় মুম্বইয়ের নিজস্ব বাসস্থানটিও হারিয়েছে। চরম আর্থিক সংকটে থাকলেও হর্ষ রানার পরিবারের মতো আনন্দের জন্য ‘প্যাসিভ ইউথেনিসিয়া’ বা নিষ্কৃতিমৃত্যুর আবেদন করতে নারাজ তাঁর বাবা-মা। তাঁরা এই কঠিন পরিস্থিতিতেও কোনো সরকারি সাহায্য বা আদালতের দ্বারস্থ হতে চান না।

ছেলের সুস্থ হয়ে ওঠার আশায় আজও অলৌকিক কিছুর অপেক্ষা করছেন এই দম্পতি। আনন্দের বাবার একমাত্র চাওয়া ছেলের মুখে আর একবার ‘বাবা’ ডাক শোনা, যার জন্য তিনি সব বিসর্জন দিতে প্রস্তুত। সন্তানের প্রতি অদম্য ভালোবাসা ও বিশ্বাসের টানেই সমস্ত দুর্দশা উপেক্ষা করে এই আসাম লড়াই চালিয়ে যাচ্ছেন বৃদ্ধ দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *