৫০০তম জয় সিন্ধুর, ইন্দোনেশিয়া ওপেনের শেষ আটে লক্ষ্য-পিভি জুটি – এবেলা
এবেলা ডেস্কঃ
ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। ডেনমার্কের লিনে জ়ায়েরফেল্ডকে ২১-১৯, ২১-১৮ ফলে হারিয়ে সহজেই জয় পান সিন্ধু। অন্যদিকে, হংকংয়ের জেসন গুনাওয়ানকে স্ট্রেট গেমে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন লক্ষ্য সেন।
এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০০তম জয়ের অনন্য নজির গড়লেন সিন্ধু। ভারতের প্রথম মহিলা শাটলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। পরবর্তী ম্যাচে সিন্ধুর লড়াই চিনের চেন ইউ ফেইয়ের বিরুদ্ধে। অসাধারণ ফর্মে থাকা দুই ভারতীয় তারকার নজর এখন সেমিফাইনালের টিকিটে।

