লেটেস্ট নিউজ

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি দিচ্ছে সরকার! ২৪ ঘণ্টার মধ্যেই আমজনতার জন্য বড় ধামাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে এলপিজি সিলিন্ডারের সংকটের মাঝেই সাধারণ মানুষের স্বস্তিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি (PNG) সংযোগ দ্রুত বাড়াতে একাধিক বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে।

সরকারের বড় ঘোষণা

  • নতুন পিএনজি সংযোগের জন্য সিকিউরিটি ফি বা নিরাপত্তা শুল্ক সম্পূর্ণ মকুব করা হয়েছে।
  • নতুন গ্রাহকরা ৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যে গ্যাস পাবেন।
  • পাইপলাইন বসানোর কাজ এখন থেকে দিন-রাত ২৪ ঘণ্টা চলবে।
  • ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নতুন সংযোগ গ্রহণকারীরা এই সুবিধা পাবেন।

সিলিন্ডার নিয়ে বিভ্রান্তি নয়

সরকার স্পষ্ট করেছে যে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কালোবাজারি রুখতে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ২৭০০টি জায়গায় অভিযান চালিয়ে ২০০০ সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়ে জানানো হয়েছে, ভারতের সব রিফাইনারি পূর্ণ ক্ষমতায় কাজ করছে।

বিশ্বমঞ্চে মোদী ও ট্রাম্পের আলাপ

আন্তর্জাতিক সংঘাতের আবহে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দেশে গত ২৫ দিনে রেকর্ড ২.৫ লাখ নতুন পিএনজি সংযোগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *