৫০ পর্যন্ত লিখতে না পারায় শিশুকে পিটিয়ে হত্যা বাবার – এবেলা
এবেলা ডেস্কঃ
ফরিদাবাদে পড়াশোনা করতে বসে ৫০ পর্যন্ত সংখ্যা লিখতে না পারার অপরাধে চার বছরের শিশুকন্যাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযুক্ত কৃষ্ণ জয়সওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সময় বাড়িতে মা ছিলেন না; শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধারের পর তার মৃত্যু নিশ্চিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত বাবাকে আদালতে পেশ করে এক দিনের হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সেক্টর ৫৮ থানার পুলিশ।

