লেটেস্ট নিউজ

৫ টাকায় ডাক্তার, ওষুধ মিলছে ফ্রি! বালুরঘাটে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মাত্র ৫ টাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পরিষেবা দিয়ে নজির গড়ল রাষ্ট্রীয় হোমিওপ্যাথি সংস্থান। সাংসদ ডঃ সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় ২০১৯ সালে উত্তর চকভবানীতে কেন্দ্রটি চালু হয়। বর্তমানে শহর ও গ্রামের বহু মানুষ এখান থেকে নিয়মিত স্বল্পমূল্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন।

সংস্থানের চিকিৎসক ডঃ শান্তনু দাস জানান, যেকোনো রোগের সুচিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় সব ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। নামমাত্র খরচে এই আধুনিক স্বাস্থ্য পরিষেবা মেলায় খুশি স্থানীয় বাসিন্দা ও জেলার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *