লেটেস্ট নিউজ

৫ দিন কাজের দাবিতে ব্যাঙ্ক ধর্মঘট: মমতার সমর্থন চাইল ইউনিয়ন – এবেলা

এবেলা ডেস্কঃ

সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে আগামী ২৭ জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্‌স। এই আন্দোলনে নৈতিক সমর্থন চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। দীর্ঘদিনের ঝুলে থাকা এই দাবি আদায়ে কেন্দ্রীয় বঞ্চনা ও কর্মীদের ক্রমবর্ধমান মানসিক চাপের বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইউনিয়ন জানিয়েছে, সপ্তাহে দুই দিন ছুটি মিললেও দৈনিক ৪০ মিনিট অতিরিক্ত কাজ করে মোট কর্মঘণ্টা বজায় রাখতে রাজি তারা। তবে ধর্মঘট ও বনধের বিষয়ে মুখ্যমন্ত্রীর অনড় অবস্থানের কারণে এই চিঠির প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এখন দেখার, ব্যাঙ্ক কর্মীদের এই ন্যায্য দাবির পাশে শেষ পর্যন্ত রাজ্য সরকার দাঁড়ায় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *