৫ মাস বেতন নেই! মাঝ আকাশে নয়, রানওয়েতে বিমান থামিয়ে ককপিটে একি করলেন পাইলট? – এবেলা
এবেলা ডেস্কঃ
মেক্সিকো সিটির বেনিটো জুয়ারেজ বিমানবন্দরে বকেয়া বেতনের দাবিতে এক অভাবনীয় প্রতিবাদ জানালেন এক পাইলট। দীর্ঘ পাঁচ মাস বেতন ও ভ্রমণ ভাতা না পাওয়ায় কানকুনগামী যাত্রীবোঝাই বিমানটি ওড়াতে অস্বীকার করেন তিনি। ককপিটে নিজেকে আটকে রেখে যাত্রীদের উদ্দেশ্যে পাইলট জানান, তিন সন্তানের বাবা হিসেবে প্রাপ্য অর্থ না পাওয়া পর্যন্ত তিনি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন না।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি পদক্ষেপ নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্ধার করে এবং অভিযুক্ত পাইলটকে আটক করা হয়। বর্তমানে মেক্সিকো বিমানবন্দর কর্তৃপক্ষ এই পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

