৫ হাজারে কলকাতা-শিলিগুড়ি বাস ভাড়া! নেপথ্যে কি এআই-এর কারসাজি? – এবেলা
এবেলা ডেস্কঃ
জানুয়ারির টানা ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার হিড়িক বাড়তেই আকাশছোঁয়া বেসরকারি বাসের ভাড়া। কলকাতা-শিলিগুড়ি রুটে যাত্রী পিছু ভাড়া হাঁকা হচ্ছে ৩ থেকে ৫ হাজার টাকা। মালিকপক্ষকে না জানিয়েই টিকিট বুকিং অ্যাপের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই ভাড়া নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে।
ট্রেনে টিকিট না পেয়ে পর্যটকেরা বাসের ওপর নির্ভরশীল হলেও ভাড়ার কোনো নির্দিষ্ট তালিকা নেই। এই লাগামহীন পরিস্থিতি রুখতে এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে বাঁচাতে সরকারি হস্তক্ষেপ ও ভাড়ার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট সংগঠন ও সাধারণ যাত্রীরা।

