লেটেস্ট নিউজ

৫ হাজার টাকার এসআইপি-তে ১৪ লক্ষ টাকা রিটার্নের সুযোগ, জানুন বিনিয়োগের খুঁটিনাটি – এবেলা

এবেলা ডেস্কঃ

সঞ্চয়ের চিরাচরিত অভ্যাস বদলে আধুনিক বিনিয়োগ পদ্ধতিতে ঝুঁকছেন সাধারণ মানুষ। বর্তমানে মিউচুয়াল ফান্ডে ‘সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান’ বা এসআইপি (SIP) দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। প্রতি মাসে মাত্র ৫,০০০ টাকা বিনিয়োগ করে আগামী ১০ বছরে বড় অঙ্কের রিটার্ন পাওয়া সম্ভব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

হিসেব অনুযায়ী, মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করলে ১০ বছরে মোট মূলধনের পরিমাণ দাঁড়াবে ৬ লক্ষ টাকা। এই বিনিয়োগে বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন মিললে মেয়াদ শেষে প্রাপ্ত অর্থের পরিমাণ হবে প্রায় ১১.৬ লক্ষ টাকা। তবে রিটার্নের হার ১৫ শতাংশ হলে বিনিয়োগকারী প্রায় ১৩.৯ লক্ষ বা প্রায় ১৪ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।

বাজারের ঝুঁকি এড়াতে লার্জক্যাপ ফান্ড নিরাপদ হলেও বেশি রিটার্নের জন্য স্মলক্যাপ ফান্ডের গুরুত্ব রয়েছে। তবে বাজার নিম্নমুখী থাকলেও বিনিয়োগ ধরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সঠিক কৌশলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বজায় রাখলে বাজারের উত্থান-পতনের সুবিধা নিয়ে একজন বিনিয়োগকারী সহজেই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *