লেটেস্ট নিউজ

৬০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২২ বছরের তরুণ, মেয়ের উপস্থিতিতেই ভাইরাল প্রেমকাহিনী – এবেলা

এবেলা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় একটি আসামবয়সী বিয়ের ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে, যেখানে ২২ বছরের এক যুবককে ৬০ বছরের এক বৃদ্ধার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে দেখা যাচ্ছে। ক্যামেরার সামনে নিজের স্বামীকে নিয়ে গর্ব প্রকাশ করে ওই নারী জানান, তাঁরা দীর্ঘদিনের প্রেমের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। এই অদ্ভুত দম্পতিকে দেখে নেটিজেনরা অবাক হলেও নারীর সাহসী স্বীকারোক্তি এবং আত্মবিশ্বাস সকলকে চমকে দিয়েছে।

এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো ওই বৃদ্ধার মেয়ের অবস্থান। নিজের মায়ের এই বিয়েতে তিনি শুধু সম্মতিই দেননি, বরং হাসিমুখে একে সমর্থন জানিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ একে ব্যক্তিগত স্বাধীনতা বলে সমর্থন জানালেও, বড় একটি অংশ এই আসামবয়সী সম্পর্ক নিয়ে ব্যঙ্গ ও সমালোচনা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *