৬,৬,৬,৬… মাঠ জুড়ে ছক্কার বন্যা, বিশ্বকাপে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন দাসুন শনাকা!
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার দাসুন শনাকা। পাল্লেকেলের মাঠে ওমান বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালিয়ে মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে শ্রীলঙ্কার কোনো ব্যাটারের দ্রুততম অর্ধশতরান। এর আগে ২০০৭ সালে ২১ বলে মাহেলা জয়বর্ধনের গড়া রেকর্ডটি ভেঙে দিলেন তিনি।
এদিন ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ২০ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শনাকা। তাঁর এই মারকুটে ইনিংসে ছিল ৫টি বিশাল ছক্কা ও ২টি চার। তাঁর এই ঝোড়ো পারফরম্যান্সে ভর করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ২২৫ রানের পাহাড় গড়ে এবং ওমানকে ১০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। এই জয়ের ফলে বিশ্বকাপে নিজেদের দাপট বজায় রাখল লঙ্কানরা।

